রেজাউল মোস্তফা
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আগস্ট মাসিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরীর সিটি গেইট এলাকায় গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
মানবতার সেবায় তরুণদের স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক রক্তদানের মতো মহৎ উদ্যোগের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে কাজ করছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে কাজ করবে।
নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬)
প্রতিষ্ঠাতা পরিচালক : ডা. মেসবাহউদ্দিন তুহিন
সভাপতি : মো. রেজাউল মোস্তফা
সহ-সভাপতি : মোস্তফা মোর্শেদ শ্রেয়াস
সাংগঠনিক বিভাগ প্রধান : মো. নাদিম শেখ
সাংগঠনিক বিভাগ সহকারী : ফারিয়া সিদ্দিকা জেবা
অফিস বিভাগ প্রধান : আরফান হামিম সিয়াম
অফিস বিভাগ সহকারী : আফসানা রহমান মীম
ব্লাড বিভাগ প্রধান : মো. রিদোয়ান রনি
ব্লাড বিভাগ সহকারী : রুবাইয়া সিদ্দিকি
আইসিটি ও মিডিয়া বিভাগ প্রধান : ইমতিয়াজ রাফি
আইসিটি ও মিডিয়া সহকারী : রাকিব আল ইসলাম
প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, মানবতার কল্যাণে যতটুকু সম্ভব সময় ও শ্রম ব্যয় করতে হবে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকবে।
এ সময় সভাপতি মো. রেজাউল মোস্তফা বলেন, নতুন পরিচালনা পর্ষদের জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা একসাথে গড়ে তুলি মানবতার সুন্দর আগামী।
সভায় নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়। ২৫ জন সদস্যের উপস্থিতিতে মাসিক সভাটি সম্পন্ন হয়।
এসএস
