বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশি সম্পদে দুদকের অভিযান

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১:২৬ অপরাহ্ণ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১:২৮ অপরাহ্ণ
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশি সম্পদে দুদকের অভিযান

সাম্পান ডেস্ক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশি সম্পদ ও অর্থপাচারের অভিযোগে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে শিকলবাহা এলাকার সিকদার বাড়িতে চালানো এ অভিযানে ২৩ বস্তা নথি ও আলামত জব্দ করা হয়। এতে বিদেশে সম্পদ ক্রয়, বাড়ি ভাড়া, বিল পরিশোধ ও আদালতের আদেশসংক্রান্ত দলিলপত্র পাওয়া গেছে।

এর আগে ২৫ কোটি টাকা পাচারের মামলায় জাবেদের সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক। তারা বিদেশে সম্পদ তৈরি ও রক্ষণাবেক্ষণে মন্ত্রীর হয়ে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

মামলায় সাবেক মন্ত্রী জাবেদ, তাঁর স্ত্রী, ভাই-বোন ও ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ মোট ৩১ জন আসামি। অভিযোগ অনুযায়ী, নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করা হয়।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares