বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আলোচনা ও কমিটি পুনর্গঠন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ৪:০৬ অপরাহ্ণ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ৪:০৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আলোচনা ও কমিটি পুনর্গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভা ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের কমিটি পুনর্গঠন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারের ফোর পয়েন্টস রেস্টুরেন্টে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে, বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ফোকাল পারসন বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন কর্মী ও লেখক অংসুই মারমা, সহসভাপতি অংপ্রু মারমা, সদস্যসচিব মথুরা বিকাশ ত্রিপুরা এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইউসুফ আদনান।

বক্তারা বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি তদারকি, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলতা বাড়াতে হবে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তাও তারা তুলে ধরেন।

সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় করেন এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares