শাখাওয়াত সোহান
ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন থানাভিত্তিক এলাকায় চলবে বলে জানিয়েছেন মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
তিনি জানান, ফ্যাসিবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলতে এই শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে— বহদ্দারহাট, অক্সিজেন, মুরাদপুর, নিউমার্কেট, শাহ আমানত সেতু, আগ্রাবাদ, এ কে খান ও বাদামতল মোড়ে। এসব স্থানে স্থানীয় নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
নেতারা দল-মত-নির্বিশেষে সকল নাগরিককে এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানান এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
