বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনে বান্দরবান জেলা আমীর

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনে বান্দরবান জেলা আমীর

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুস সালাম আজাদ দুর্গাপূজা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি শ্রীশ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সাদরে অভিবাদন জানান।

জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ বলেন,
আমরা সবাই মিলে এই দেশকে ভালোবাসি। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াতে হবে। কেউ যদি সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম মিলে মিশে বসবাস করছে এটি বিশ্বের দৃষ্টান্ত। তবে একটি বিশেষ মহল দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করছে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই দেশ আমাদের সবার, তাই ঘরবাড়ি, মন্দির-গির্জাসহ সব উপাসনালয়ের নিরাপত্তা আমাদেরই দায়িত্ব।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ ক্ষেত্রে হিন্দু সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সময় জেলা আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন,
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের, জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমেদ, উপজেলা শ্রমিককল্যাণের সভাপতি বাবুল হোসেন, উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মুতাহেরুল হক, সাবেক সেক্রেটারি ও সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ সলিম উল্লাহ, উপজেলা শিবির সভাপতি হাফেজ এরশাদ উল্লাহসহ স্থানীয় জামায়াত নেতা ও সাংবাদিক প্রতিনিধিরা।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares