বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম-১০ আসনের উন্নয়নে সর্বস্ব উৎসর্গের অঙ্গীকার শামসুজ্জামান হেলালীর

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ৮:০৮ অপরাহ্ণ আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ৮:০৮ অপরাহ্ণ
চট্টগ্রাম-১০ আসনের উন্নয়নে সর্বস্ব উৎসর্গের অঙ্গীকার শামসুজ্জামান হেলালীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আসনের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, জনগণের সহযোগিতা ও দোয়া পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে যেতে চান। জনগণের আস্থা অর্জন একজন প্রকৃত জনপ্রতিনিধির সারাজীবনের সংগ্রাম। আমি এমন একজন হতে চাই, যিনি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের যোগ্য হয়ে উঠবেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর ২নং গেইটের জিন্নুরাইন কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিজনেস ফোরাম (সিবিএফ) আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলালী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মুরাদপুর-চাঁদগাঁও অঞ্চলের সভাপতি রাশেদুল আজম মঞ্জুর। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেজ মাওলানা ড. মহিউদ্দীন মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির অধ্যাপক আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন জানে আলম চৌধুরী।

বক্তারা বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। জনগণের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।

শামসুজ্জামান হেলালী তার বক্তব্যে আরও বলেন, তিনি এমন একটি সমাজ গড়তে চান যেখানে সবাই সমান মর্যাদা ও সুযোগ পাবে। চট্টগ্রাম-১০ আসনের প্রতিটি মানুষকে উন্নয়নের অংশীদার করা তার রাজনৈতিক জীবনের প্রধান লক্ষ্য।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি চাই মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। জনগণের আস্থা অর্জন করা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এটি আজীবনের দায়িত্ব ও সংগ্রাম।

সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শামসুজ্জামান হেলালীর জন্য দোয়া কামনা করেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares