বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আইআইইউসি-তে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ৬:৪১ অপরাহ্ণ আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ৬:৪১ অপরাহ্ণ
আইআইইউসি-তে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শরৎকালীন সেমিস্টার-২০২৫এর অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উদ্বুদ্ধকরণ বক্তব্য রাখেন অতিথিরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আইআইইউসি স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সবাই পায় না। তাই এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে। একইসঙ্গে তিনি আরবি ভাষা শিক্ষার গুরুত্ব, সিভি লেখার দক্ষতা এবং নেটওয়ার্কিং-এর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, তরুণ প্রজন্ম দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। তিনি শিক্ষার্থীদের ওহীর জ্ঞান ও জাগতিক বিদ্যার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ বলেন, আইআইইউসি যোগ্য মানুষ তৈরি করছে, যারা ভবিষ্যতে দেশশাসনে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, যৌবন হলো জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময়ের সদ্ব্যবহার করে জ্ঞান ও সততার সমন্বয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব.), ইইই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মো. গোলাম মোস্তফা এবং প্রক্টর মোস্তফা মনির চৌধুরী।

নবাগত শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত এ আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে—আইআইইউসি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং জ্ঞান, সততা ও নৈতিকতার আলোয় নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্র।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares