বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার: অধ্যক্ষ হেলালী

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫ | ১২:০২ অপরাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৫ | ১২:০২ অপরাহ্ণ
ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার: অধ্যক্ষ হেলালী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “লিফ্রি চিকিৎসাসেবা পাওয়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এটি সংবিধানেও নাগরিক কল্যাণের একটি প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশ এখনো সেই সক্ষমতায় পৌঁছাতে পারেনি। জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও চিকিৎসা ব্যয়ের অযৌক্তিক চাপ সাধারণ মানুষকে বিপর্যস্ত করছে।

শনিবার (১ নভেম্বর) সকালে চৌধুরী নগর ব্রাইটসান হাইস্কুল প্রাঙ্গণে দরিদ্র ও মেহনতি মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ হেলালী আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দেবে। আমরা এমন একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সমানভাবে চিকিৎসাসেবা পাবে। চিকিৎসা হবে সেবার মাধ্যমে, ব্যবসা নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, জোন প্রধান ইমরান সিকদার, নুর নবী, ডা. ইমরুল, ডা. সফিক, ডা. শোয়েব, ডা. হুমায়ুন, ডা. কুমকুম ধর, মিজানুর রহমানসহ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares