বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

লায়ন্স ক্লাবের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে অধ্যক্ষ নুরুল আমিন

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫ | ৯:২০ অপরাহ্ণ আপডেট: ৮ নভেম্বর ২০২৫ | ৯:২৯ অপরাহ্ণ
লায়ন্স ক্লাবের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে অধ্যক্ষ নুরুল আমিন

ফটিকছড়ি প্রতিনিধি

সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক সেবার লক্ষ্য নিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং গ্রীন সিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ ও ডেন্টাল পরীক্ষা ক্যাম্প। স্থানীয় মানুষের উপস্থিতিতে ক্যাম্পটি এক সামাজিক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, সুস্থ সমাজ চাইলে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে হবে। লায়ন্স ক্লাব সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা সত্যিই প্রশংসনীয়।

ক্যাম্পে ফ্রি ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপ নির্ণয় এবং দন্ত চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

লায়ন্স ক্লাবের কর্মকর্তারা জানান, “সবার জন্য স্বাস্থ্যসেবা” শ্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হবে।

স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে নিয়মিত এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares