বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ১২৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ
ফটিকছড়িতে ১২৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২৭টি পূজা মণ্ডপে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। উপজেলার দুই থানার আওতাধীন মন্দির ও মণ্ডপগুলোতে শিল্পী, কারিগর ও আয়োজকরা এখন ব্যস্ত সময় পার করছেন।

ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী জানান, নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্ভয়ে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথও প্রশাসনের পূর্ণ সহযোগিতার কথা জানান।

থানা পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা দেবে।

 

ধর্মীয় সম্প্রীতির আবহে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও উৎসবে সহযোগিতা করছেন। স্থানীয় শিল্পীরা জানিয়েছেন, এবার নতুন নকশায় প্রতিমা তৈরি করা হচ্ছে এবং সময়মতো প্রতিমা শেষ করতে দিন-রাত কাজ চলছে।

ফটিকছড়ির বিশিষ্ট শিল্পপতি সারোয়ার আলমগীর দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সেল ও পাঁচটি স্বেচ্ছাসেবক টিম গঠন করেছেন। উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমুও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সনাতন সংগঠনের নেতৃবৃন্দ এবারের পূজার সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares