বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে টিসিবির তেল জব্দ, গুদাম মালিক আটক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ১২:৫৪ অপরাহ্ণ আপডেট: ২৫ আগস্ট ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ
ফটিকছড়িতে টিসিবির তেল জব্দ, গুদাম মালিক আটক

নিজস্ব প্রতিবেদক

গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে এক হাজার বিশ (১,০২০) লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরের গুদামে টিসিবির কার্ডধারীদের বাইরে সাধারণ মানুষের কাছে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে তেল মজুত করা হয়েছিল বলে আমরা গোপন তথ্য পাই। সে তথ্যের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং পরবর্তীতে মালিকপক্ষ উপস্থিত থাকার পর তাদের সম্মুখেই গুদামের তালা ভেঙে প্রায় এক হাজার বিশ (১০২০) লিটার তেল উদ্ধার করা হয়।

এ সময় দোকানের মালিক দুই ভাইয়ের এক ভাই ইকবালকে আটক করা হয়। তিনি ঘটনাস্থলেই অবৈধভাবে টিসিবির তেল মজুতের কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত তেল জব্দ করে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জব্দকৃত তেল ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares