বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ডাকসু নির্বাচনে সম্পাদকীয় পদের বেশিরভাগে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ
ডাকসু নির্বাচনে সম্পাদকীয় পদের বেশিরভাগে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

সাম্পান ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সম্পাদকীয় পদের বেশিরভাগে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন সংগঠনটির প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা যায়।

ডাকসুতে মোট পদ রয়েছে ২৮টি। এর মধ্যে সম্পাদকীয় পদ ১২টি, সদস্য পদ ১৩টি এবং সভাপতি-সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকসহ (ভিপি, জিএস, এজিএস) আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে।

 

সম্পাদকীয় পদে বিজয়ীদের তালিকা

সহ-সভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা মহিউদ্দীন খান

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা

আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)

ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন

ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ

সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া

ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরাও বিজয়ে আনন্দ প্রকাশ করেছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares