প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১:৫৪ অপরাহ্ণ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১:৫৪ অপরাহ্ণ
টেকনাফ প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর যৌথ টহলদল টেকনাফের ফিশারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এসএস
