বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চবিতে সন্ত্রাসীদের বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫ | ১:৫০ পূর্বাহ্ণ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ | ১:৫০ পূর্বাহ্ণ
চবিতে সন্ত্রাসীদের বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চবি শাখা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সোহরাওয়ার্দী হল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিরো পয়েন্ট, কাটা পাহাড় সড়ক ও শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ শেষে ফের জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এতে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পর আমরা প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তায় পদক্ষেপ নিতে বলেছি। কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। যার ফলে আজকের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, জোবরার সন্ত্রাসীরা আমাদের ভাইদের ছাদ থেকে ফেলে দিয়েছে, হামলা চালিয়েছে। তাদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। চাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমরা কখনো সফল হতে দেব না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও করব। প্রশাসন যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তাদের সম্মানের সঙ্গে পদত্যাগ করা উচিত।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares