বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ডাকসু বানচাল ও হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫ | ৪:৩৫ অপরাহ্ণ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ | ৬:৩৬ অপরাহ্ণ
ডাকসু বানচাল ও হামলার প্রতিবাদে  শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরীর মুরাদপুর থেকে শুরু হয়ে মিছিলটি ২নং গেট এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্রশিবিরের শান্তিপূর্ণ আন্দোলন দমাতে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। ডাকসু নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং নারী হেনস্তার ঘটনার মাধ্যমে একটি চিহ্নিত মহল পরিস্থিতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসএস 

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares