বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সিটি গেটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ আপডেট: ১৮ আগস্ট ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ
সিটি গেটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে পিকআপ ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। তারা মাছ আনতে পিকআপ ভ্যানে সীতাকুণ্ড থেকে নগরের ফিশারিঘাটের উদ্দেশে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরের আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares