বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫ | ২:০৮ অপরাহ্ণ আপডেট: ৫ নভেম্বর ২০২৫ | ২:১৩ অপরাহ্ণ
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

সাম্পান ডেস্ক 

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী মারছা বাস ও কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী হাঁসের দীঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতিসীমা লঙ্ঘনের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares