বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়ায় মধ্যরাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,নিহত ১

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ১২:০৫ অপরাহ্ণ
বাকলিয়ায় মধ্যরাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,নিহত ১

নিজস্ব প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীতে মেয়রের ছবি দিয়ে টাঙানো ব্যানারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই যুবদলের একজনের মৃত্যু হয়েছে।এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭-৮ জন।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম মো. সাজ্জাদ (২৬)।তিনি বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ’র কর্মী বলে পরিচিত। বাদশাহ সিটি মেয়র ডা. শাহাদাতের ঘনিষ্ঠ অনুসারী।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং কয়েকজন আহত হন।

মিনহাজুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, মধ্যরাতে হঠাৎ গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।

চমেক হাসপাতালে আহতদের দেখতে আসা চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম সালাহউদ্দিন বলেন, এলাকায় যুবলীগের সন্ত্রাসীরা এখন যুবদলের পরিচয় দিয়ে নানা অপকর্ম করছে। মেয়রের ছবি লাগিয়ে তারা ব্যানার পোস্টার ঝুলিয়েছিল। পরে মেয়রের নির্দেশে আমাদের ছেলেরা ব্যানার খুলতে গেলে তাদের তুলে নিয়ে মারধর করা হয়। পরে উদ্ধার করতে গেলে ভবনের ছাদ থেকে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে সাজ্জাদ মারা যায়।

চমেক হাসতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন,মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares