বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রামুতে মাইক্রোবাসের ট্যাংকিতে লুকানো ৮০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ
রামুতে মাইক্রোবাসের ট্যাংকিতে লুকানো ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)— রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর টহল দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে।

শনিবার (২৩ আগষ্ট) সকালে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায় টহলদল। এ সময় গাড়ির তেলের ট্যাংকির ভেতরে আলাদা বক্স তৈরি করে বিশেষ কায়দায় লুকানো ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবাগুলো সীমান্ত এলাকা থেকে এনে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক চালককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares