নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার ফুলগাজী উপজেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন।
শনিবার (১২ জুলাই) বন্যার পানিতে আটকে পড়া প্রায় ১,৭৫০ জন মানুষের জন্য পাকা খাবারের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। তাদের জন্য দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হয়।
আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বন্যার পানি ধীরে ধীরে নামলেও এখনও অনিশ্চিত, এই মানুষগুলো কবে আবার নিজেদের ঘরে রান্না করতে পারবে। অনেকেই মাটির চুলাও হারিয়েছেন। এই দুঃসময়ে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের স্থানীয় টিম সরাসরি মাটিতে নেমে কাজ করছে।
তিনি বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারাও আমাদের সঙ্গে একাত্ম হয়ে সহায়তা করতে পারেন। বন্যার্তদের জন্য অনুদান পাঠাতে (https://shamsulhoquefoundation.org/donate) লিংকে ডোনেট করতে পারেন (Purpose: Feni Flood লিখে)। আমরা চেষ্টা করবো বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে আপনাদের আমানতগুলো তাদের নিকট পৌঁছে দিতে।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে ফুলগাজী ও আশেপাশের এলাকায় নদ-নালার পানি বিপদসীমার ওপরে উঠেছে। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এসএস
