বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

এবার প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে বাঁশখালীর এমপি মোস্তাফিজ

প্রকাশ: ২৩ মে ২০২৩ | ৬:০২ পূর্বাহ্ণ আপডেট: ২৩ মে ২০২৩ | ৬:০২ পূর্বাহ্ণ
এবার  প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে বাঁশখালীর এমপি মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক 

এবার প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেছে বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে। রাজশাহীতে বিএনপির এক নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এমপির  অস্ত্র হাতে মিছিলের  এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে  সারাদেশের মতো বাঁশখালীতেও বিক্ষোভ মিছিল  ও সমাবেশের আয়োজন  করে উপজেলা আওয়ামী লীগ। আর হাতে রিভলবার নিয়ে সেই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন  স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।মিছিলটি বাঁশখালী থানা ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ হয়।

এদিকে এমপি মোস্তাফিজুরের ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে এমপি মোস্তাফিজুর রহমানকে রিভলবার হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায়। একপর্যায়ে তাকে রিভলবারটি নাড়াচাড়া করতে দেখা যায়।সেই  মিছিলে অন্যদের মধ্যে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পৌর মেয়র তোফায়েল বিন হোসাইন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহদাত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন উপস্থিত ছিলেন।

এদিকে অস্ত্র হাতে মিছিল শেষে  সংক্ষিপ্ত সমাবেশে  এমপি মোস্তাফিজুর, বলেন, প্রধানমন্ত্রীর জীবন রক্ষায় আমরা সবসময় প্রস্তুত আছি।তিনি শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। উনাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে তোমাদের আমরা বের হতে দেব না।

এদিকে  অস্ত্র হাতে প্রকাশ্যে  মিছিল করার বিষয়ে জানতে এমপি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি।সমাবেশে যোগ দেওয়া  বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আমাদের এমপি মিছিলে যে অস্ত্রটি প্রদর্শন করেছেন সেটি ওনার লাইসেন্স করা,এটি নিজের নিরাপত্তার জন্য তিনি প্রদর্শন করেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares