বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে বাল্যবিবাহের দায়ে কনের মা কে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ৬:৩০ অপরাহ্ণ আপডেট: ১৫ মে ২০২৩ | ৬:৩০ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে ১৫ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টায় ৬ মাসের কারাদণ্ড পেলেন মা হিরু মনি(৩০)।

আজ ১৫ মে সন্ধ্যায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ লঙ্ঘনের দায়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ কারাদন্ড প্রদান করেন । এ সময় থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি গ্রাম পুলিশ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

সূত্রে জানা যায়, মেয়ের মা ও মেয়ে বয়স জালিয়াতি করে হলফনামা করার কথা স্বীকার করেন। মেয়ের মা বলেন- মেয়ের বিয়ের বয়স ১৮ বছর হতে আরো ৩ বছর বাকি আছে। আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনীভাবে নিজের মেয়ে বাল্যবিবাহ দেওয়ার দায়ে তাকে মোবাইল কোর্ট ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড শোনায়। হিরু মনি জনৈক শেখ আহমদের মেয়ে এবং প্রবাসী মোঃ জয়নাল আবেদীনের স্ত্রী। সূত্রে আরো জানা গেছে হিরু মনির নিজের বিয়েও ১৫ বছর বয়সে বিয়ে হয়েছে। তার ৮ম শ্রেনীতে পড়ুয়া মেয়ের গত রোববার সামাজিকভাবে আকদ সম্পন্ন হয়।

আগামী শুক্রবার ১৯ মে গায়েহলুদ ও শনিবার ২০ মে বরের বাড়িতে উঠিয়ে দেয়ার সময় দিনক্ষন নির্ধারিত ছিল।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares