প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২ | ৫:১৯ অপরাহ্ণ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ | ৫:১৯ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
হাটহাজারীর সহিংসতার মামলায় আটক নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও হেফাজত ইসলামের আলোচিত নেতা মুফতি হারুন ইজহারকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
এর আগে গত বছরের ২৮ এপ্রিল রাতে লালখান বাজার মাদ্রাসায় অভিযান চালিয়ে হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করে র্যাব-৭ এর একটি টিম।
