প্রকাশ: ১৪ মে ২০২৩ | ৪:৫৫ পূর্বাহ্ণ আপডেট: ১৪ মে ২০২৩ | ৪:৫৬ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে।
আজ সকালে ফটিকছড়ি সদর এলাকায় ধুরুং ব্রিজের রেলিং ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণভাবে খালে পড়ে যায় ট্রাকটি । তবে, ট্রাকে কোনো মালামাল ছিলো না। এ ঘটনায় চালকে গুরুত্বর আহত উদ্ধার করা হয়েছে।
প্রায় ১ ঘন্টার উদ্ধার কাজ চালিয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চালকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে ।
