বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

প্রকাশ: ১৩ মে ২০২৩ | ৭:০৩ পূর্বাহ্ণ আপডেট: ১৩ মে ২০২৩ | ৭:০৩ পূর্বাহ্ণ
কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

সাম্পান ডেস্ক

অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এর গতিবেগ এখন এর গতিপথ  সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ২২০ কিলোমিটার পর্যন্ত।

এসব  কারণে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম ও পায়রা বন্দরে-৮ মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে।

শনিবার (১৩ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সংকেতের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

তিনি জানান, আগামীকাল রোববার (১৪ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares