প্রকাশ: ৯ মে ২০২৩ | ১০:০৭ পূর্বাহ্ণ আপডেট: ৯ মে ২০২৩ | ১০:০৭ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
পাকিস্তানের ইসলামাবাদে আদালতের সামনে থেকে আটক হয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। খবর আলজাজিরার।
মঙ্গলবার (৯ মে) দুপুরে একটি ভিডিওসহ পোস্ট করা এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ খান।
টুইটে ফাওয়াদ খান লেখেন, ইসলামাবাদ হাইকোর্ট চত্ত্বর পাকিস্তান রেঞ্জার্স প্যারামিলিটারি সদস্যরা ঘিরে রেখেছে। আইনজীবীদের হেনস্তা করা হচ্ছে।
সাথে যুক্ত ভিডিওতে দেখা যাচ্ছে ইমরান খানকে রেঞ্জার্সের একটি করে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
তেহরিক ই ইনসাফের টুইটারে লেখা হয়েছে, খানকে তুলে নিয়ে গেছে রেঞ্জার্স। পাকিস্তানের বীর জনতা, দেশ বাঁচাতে এগিয়ে আসুন।
