বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রকাশ: ৮ মে ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ
ফটিকছড়িতে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

ফটিকছড়ির বিবিরহাট এলাকা থেকে মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টায় দিকে বিবিরহাট বাজার এলাকা থেকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

আনোয়ার হোসেন বান্দরবানে কর্মরত।তিনি আগে ফটিকছড়ি থানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে বিবিরহাট বাজার থেকে নাজিরহাট হাসপাতালে তার লাশ নিয়ে আসেন এক সিএনজি চালক৷ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে।

 

ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ জানান, কনস্টেবল আনোয়ার হোসেন হৃদ রোগে আক্রান্ত ছিলেন। তার হার্টে ব্লক পাওয়ায় দুটি রিং পরানো হয়েছিল।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares