বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

৫ মে সংঘটিত খুন ও নির্যাতনের বিচারের দাবি বহাল আছে এবং থাকবে : আল্লামা মহিব্বুল্লাহ

প্রকাশ: ৫ মে ২০২৩ | ৬:২৯ অপরাহ্ণ আপডেট: ৫ মে ২০২৩ | ৬:৩০ অপরাহ্ণ
৫ মে সংঘটিত খুন ও নির্যাতনের বিচারের দাবি বহাল আছে এবং থাকবে : আল্লামা মহিব্বুল্লাহ

নিজস্ব প্রতিবেদক 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আজ (৫ মে) শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আজ ঐতিহাসিক ৫ই মে শাপলা চত্বরে আশেকে রাসুলদের শাহাদাতের দিন। যারা ইসলাম ও প্রিয় নবীর ইজ্জতের হেফাজতের আন্দোলনে শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছ, আমরা কখনোই তাদের ভুলতে পারিনা। আমরা ভুলতে পারিনা নির্যাতিতদের কথা, মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের কষ্টের কথা। গত দশ বছর ধরে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় যারা হয়রানীর শিকার সেসব নির্যাতিত মজলুম ভাইদের কথা।

 

তিনি শুক্রবার (৫ মে)   ঐতিহাসিক শাপলা চত্বরে দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন।

আল্লাম মহিব্বুল্লাহ বলেন,এই ইসলাম বিদ্বেষী জালিম সরকার সেদিন আলেম উলামা ও তৌহিদী জনতার উপর গণহত্যা চালিয়েছিলো। রাতের আঁধারে গুলি করে হত্যা করেছিলো অসংখ্য তোলাবা, উলামা ও তৌহিদী জনতাকে।হেফাজতে ইসলামের কর্মীরা ১৩ দফা ঈমানী দাবি নিয়ে শাপলা চত্বরে অবস্থান করছিল। ইসলাম বিদ্বেষী, নাস্তিক্যবাদী জালেম শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়েছে। রক্ত ঝরিয়েছ হাজারো আশেকে রাসুলদের। শাপলার এই গণহত্যার ইতিহাস দেশপ্রেমিক ঈমানদার জনতা কখনো ভুলবেনা। আল্লাহর জমিনে একদিন এই গণহত্যার বিচার হবেই ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা ২০১৩ সাল থেকে ই ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, খুন ও নির্যাতনের বিচার দাবি করে আসছি। এখনো করছি এবং করতেই থাকবো। শহীদদের রক্তের বিনিময়ে এদেশে আল্লাহর দ্বীনের বিজয় পতাকা অবশ্যই উড়বে ইনশাআল্লাহ।

হেফাজত আমীর আরো বলেন, আমরা সবসময়ই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। মহান আল্লাহ পাকের কাছে তাদের খুনিদের বিচারের জন্য ফরিয়াদ করছি। এবং বাংলাদেশের মুসলিমদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে তার ইহলৌকিক ফায়সালার জন্য সবাইকে কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করার জন্য আহবান জানাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares