বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নগরীর দামপাড়া মাদ্রাসায় কুরআন তিলাওয়াতরত অবস্থায় খেলাফত আমীরের মৃত্যু

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২ | ১২:৩১ অপরাহ্ণ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ | ২:৩৪ অপরাহ্ণ
নগরীর দামপাড়া মাদ্রাসায় কুরআন তিলাওয়াতরত অবস্থায় খেলাফত আমীরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খেলাফত আন্দোলনের একাংশের আমীর ও দেশের প্রবীণ আলেম মাওলানা জাফরুল্লাহ খান ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়ান্না ইলাহি রাজিওন।

শুক্রবার জুমার নামাজের পূর্বে দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম নগরের দামপাড়া মাদ্রসার কুরআন তিলাওয়াতরত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিষয়টি নিশ্চিত করে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা আহমদ ইসলামাবাদী বলেন,মাওলানা জাফরুল্লাহ খান বৃহস্পতিবার সকালে নিজের প্রতিষ্ঠিত দামপাড়া মাদ্রসার বার্ষিক মাহফিলে অংশ নিতে চট্টগ্রামে আসেন। আজ শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে তাঁর ঢাকা ফেরার কথা ছিলো। এর আগেই আজ জুমার পূর্বে সূরা কাহাফ তিলাওয়াত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে মাওলানা জাফরুল্লাহ স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।তিনি কিডনিরোগসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares