কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় রাত্রীকালীন নিয়মিত টহল ডিউটি করার সময় পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার ৬ ঘণ্টা পর অস্ত্রটিও উদ্ধার হয়েছে। গুরুতর আহত পুলিশের তিন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফালিয়া কাটা এলাকায় সড়কে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিকুল ও মামুন। তারা চকরিয়া থানার নিয়ন্ত্রণাধীন হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার। তিনি বলেন, গতকাল রাতে হারবাং ফাঁড়ির এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিকুল ও মামুন বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় নিয়মিত টহলে যায়। পরে এই পুলিশ দল সড়কে দেখতে পান কিরিচ হাতে রাকিব নামের এক সন্ত্রাসী সড়কে অবস্থান করছে। তাকে আটকের চেষ্টা করলে দৌঁড়ে চিৎকার দেয়। এ সময় অর্ধ শত নারী-পুরুষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলে পড়ে।
এ সময় পুলিশের কাছ
