বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২ | ৬:১৪ পূর্বাহ্ণ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ | ৬:২০ পূর্বাহ্ণ
৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

দেশের সকল স্কুল – কলেজ ও সমমনা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে । একই সাথে সকল ধরনের সভাসমাবেশ নিষিদ্ধসহ দেয়া হয়েছে ৫টি জরুরী নির্দেশনা।

আজ শুক্রবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা জারি করেন।এই ৫ টি নির্দেশনা ইতোমধ্যে মাঠ প্রশাসনে পাঠানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. ২১ জানুয়ারি (শুক্রবার) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে

২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে

৩. রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে

৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন

৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares