সাম্পান ডেস্ক
ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার ( ৮ এপ্রিল) উপজেলার ম্যারেজ পার্ক কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক কর্নেল ( অব.) আজিম উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহীর সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী,ইদ্রিচ মিয়া ইলিয়াছ, সরোয়ার হোসেন,আজিজ উল্লাহ, মো: হারুন,হেলাল মিয়া, আশরাফ হোসেন,ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বর্তমানে দিশেহারা। এ ফ্যাসিবাদী সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে। এই সময় তিনি আরও বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী রমজানেই আমাদের সাথে ইফতার করবেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে হারুয়ালছড়ি বিএনপির আহবায়ক ওসমান হোসেন চৌধুরী,কাঞ্চননগর বিএনপি’র আহবায়ক হান্নান চৌধুরী,লেলাং বিএনপি’র আহবায়ক ফরিদুল আলম,নানুপুর বিএনপি’র আহবায়ক রায়হানুল আনোয়ার রাহী,নারায়ণহাট বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী,দাঁতমারা বিএনপি’র আহবায়ক বেলাল হোসেন,সুয়াবিল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইয়াকুব শহীদ,উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব এম মাহাবুল আলম,বিএনপি নেতা একরামুল হক বাবুল,শওকত উল্লাহ চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সালেহা রিনা,উত্তর জেলার মহিলাদলের সাধারণ সম্পাদিকা লায়লা ইয়াছমিন,ফটিকছড়ি মহিলা দলের সভাপতি তাসলিমা আকতার,ভুজপুর থানা যুবদলের আহবায়ক নুরুল আমিন আজাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম মজুমদার, ফটিকছড়ি যুবদলের আহবায়ক এম মোরশেদ হাজারী,সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু,যুগ্ম-আহবায়ক হাছান চৌধুরী দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন বাহাদুর,সাইফুল ইসলাম টিটু,মো: ইকবাল, নানুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সৈয়দ আবদুল আহাদ,ভূজপুর থানা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম,ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহবায়ক মঈন উল্লাহ উজ্জ্বল,যুগ্ম আহবায়ক সৈয়দ আরফানুল করিম সুমন,নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম,উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব এডভোকেট ইউচুপ আলম মাসুদ,সুয়াবিল ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম নঈম উদ্দীন,পাইন্দং যুবদলের আহবায়ক সাইমনুল করিম, সদস্য সচিব রসুল আমিন, ভুজপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল উদ্দীন নয়ন, সদস্য জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের নুরুল আলম নুরু,শফিউল আলম,বেলাল উদ্দীন,নাজিরহাট পৌরসভা শ্রমিক দলনেতা মনসুর,হারুণ, জেলা ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল মামুন, শেখ মাহফুজ, মাসউদ চৌধুরী,জহিরুল আলম,সোহেল রানা, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দীন মুন্না,যুগ্ম-আহবায়ক এনাম উদ্দীন উপস্থিত ছিলেন।
