নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামছুন্নাহার হলের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।হলের রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর চমেক হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর স্বামী ক্যাম্পাসে এসে তাকে ফোন দিচ্ছিলেন। দীর্ঘসময় ফোনে কোনো সাড়া না পেয়ে তিনি কর্তব্যরত হলের গার্ডদের নিয়ে রুমে আসেন। রুমের ছিটকিনি ভেতর থেকে আটকানো ছিল। পরে রুম খুলে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সের জন্য কল করেন। কিন্তু অ্যাম্বুলেন্স শহরে থাকায় আসতে ৩০ মিনিট দেরি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়।তবে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, আমরা শিক্ষার্থীটাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃতদেহ লাশঘরে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পোস্ট মর্টেমে নেয়া হবে।
