বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

গুণী শিক্ষক জসিম উদ্দিন তালুকদারের ইন্তেকাল

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ | ৭:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ৩১ মার্চ ২০২৩ | ৭:৫৪ পূর্বাহ্ণ
গুণী  শিক্ষক জসিম উদ্দিন তালুকদারের ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি 

ফটিকছড়ির কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক জসিম উদ্দিন তালুকদার ( ৫০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে চট্টগ্রাম নগরের মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, জনপ্রিয় শিক্ষক জসিম উদ্দিন কয়েক বছর ধরে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতায় ভোগছিলেন।এরমধ্যে গত ১৩ মার্চ অসুস্থতা বেড়ে গেলে তাঁকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়।সেখানে দীর্ঘ ১৭ দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান।

মাস্টার জসিম উদ্দিন তালুকদারের বয়স হয়েছে ৫০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখেন।সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়,আগামীকাল শুক্রবার বিকেল ৩ টায় কাঞ্চনগরের তেমুহনি করম আলী তালুকদার বাড়ির মাদ্রাসার সামনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares