বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রামুতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ৮:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ৮:৩৬ পূর্বাহ্ণ
রামুতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার  গর্জনিয়ায় দূর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ ইরফান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) দুপুরে গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মোহাম্মাদ ইরফান  নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকা শফিউল আলম কুতুবের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুটি মোটরসাইকেলে মোহাম্মদ ইরফান ও শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পাহাড়ি জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইরফানকে মৃত ঘোষণা করেন।



রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তা এখনো নিশ্চিত নই। তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares