বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবির প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ৮:২০ পূর্বাহ্ণ আপডেট: ১২ মার্চ ২০২৩ | ৮:২০ পূর্বাহ্ণ
চবির প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ বিভিন্ন দফতরের ১৬ জন পদত্যাগ করেছেন।

রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, বিভিন্ন হলের প্রভোস্টসহ ১৬ জন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছেন।তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares