প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ৮:৫৫ পূর্বাহ্ণ আপডেট: ১১ মার্চ ২০২৩ | ৯:৫৭ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শনিবার (১১ মার্চ) উপজেলার ছোট কুমিরা ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে এ ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন নিহত ও ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
