নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়ার আমিরাবাদে ছাদেক হোসেন (২০) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
বুধবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে আমিরবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের খায়ের আহমদ মৌলভীর বাড়ির সামনে বোয়ালিখালের ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কলেজছাত্র ছাদেক একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়ার দেলোয়ার হোসেনের পুত্র।
জানা যায়, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা কলেজ ছাত্র সাদেকুলের হাতে ছুরিকাঘাত করে একটি আই ফোন-১১, একটি স্মার্ট ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।এই বিষয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, এটা আসলে কিশোর গ্যাংয়ের বিষয় না। বন্ধু বান্ধবদের সাথে ঝামেলার এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে।আমরা অভিযুক্তদের আটক ও মোবাইল উদ্ধারের চেষ্টা করছি।
