বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চকরিয়ায় আনাছ হত্যা মামলায় ১ জনের আমৃত্যু কারাদন্ড

প্রকাশ: ৬ মার্চ ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ আপডেট: ৬ মার্চ ২০২৩ | ১:০৪ অপরাহ্ণ
চকরিয়ায় আনাছ হত্যা মামলায় ১ জনের আমৃত্যু কারাদন্ড

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ার চাঞ্চল্যকর আনাছ হত্যা মামলায় মোহাম্মদ সোহেল নামে একজনকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার (০৫ মার্চ) বিকেলে কক্সবাজার জেলা দায়রা ও জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সোহেল চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার নুরুল কবিরের পুত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার মামলার রায় দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ জুলাই সন্ধ্যায় চকরিয়া পৌরসভার চিরিংগা কাঁচা বাজার এলাকার যুবক মোহাম্মদ আনাছকে ধারালো ছুরি দিয়ে বুকে-পিঠে আঘাত করে আসামী সোহেল । এতে ঘটনাস্থালে আনাছের মৃত্যু হয়। এ ঘটনায় আনাছের মা ছেনুয়ারা বেগম বাদী হয়ে পরের দিন চকরিয়া থানায় হত্যা মামলা করেন।এ মামলায় ২০১৮ সালের ১২ আগস্ট আদালত অভিযোগ পত্র গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares