বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সরকারের ব্যর্থতার কারণে গোটা শিক্ষাব্যবস্থাটাই ভেঙে পড়েছে : শামীম

প্রকাশ: ২ মার্চ ২০২৩ | ১২:৩৫ অপরাহ্ণ আপডেট: ২ মার্চ ২০২৩ | ১২:৩৫ অপরাহ্ণ
সরকারের ব্যর্থতার কারণে গোটা শিক্ষাব্যবস্থাটাই ভেঙে পড়েছে : শামীম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা করার চার ঘণ্টার মধ্যে আবার স্থগিত করা হলো। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতনে আজকে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয়। সেখানে ভয়াবহ নির্যাতনের বিষয়ে হাইকোর্ট বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সব বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে একই অবস্থা। সরকারের ব্যর্থতার কারণে গোটা শিক্ষাব্যবস্থাটাই ভেঙে পড়েছে।
তিনি বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে আগামী ৪ মার্চ শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম মহানগরীর থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে কদমতলী মোড়ে সদরঘাট থানা ও সুপারিওয়ালা পাড়ায় ডবলমুরিং থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। গত মঙ্গলবার আবারো বিদ্যুতের দাম ৫℅ বাড়ানো হয়েছে। গনবিরোধী এই সরকার গত দুই মাসে বিদ্যুতের দাম তিন বার বাড়িয়েছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এরমধ্যে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোয় অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। কলকারখানার উৎপাদন ব্যয় বাড়ছে। মানুষের জীবনযাত্রার ওপর চাপ পড়ছে। দুর্নীতির ব্যয় মেটাতেই এখন জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে সরকার। বিদ্যুৎ সেক্টরে সরকারের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে।

এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকারের ভুলনীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে। তখন সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই তুঘলকি সিদ্ধান্ত মড়ার উপর খাঁড়ার ঘা।তিনি আগামী শনিবার চট্টগ্রামে প্রতিটি থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

ডবলমুরিং থানা বিএনপির সভাপতি, সাবেক কাউন্সিলর মো. সেকান্দর ও সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী বাদশা মিয়া ও কায়সার বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, নিয়াজ মো. খান। বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মশিয়ুল আলম স্বপন, মো. আলী, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান ভুলু, এম এ হাশেম, থানা বিএনপির সি. সহ সভাপতি শামসুল আলম, খুরশিদ আলম, মো. ইলিয়াস, সি. যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, আবদুর রহিম, বাদল, জাহেদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন জসিম, হাজী মো. মহসিন, ফয়েজুল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিয়াউর রহমান জিয়া, মনজুর মিয়া, মহানগর তাতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, বিএনপি নেতা মো. শাহজাহান, তসলিম উদ্দিন, সালাউদ্দীন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলমগীর সিরাজ, কমল জ্যোতি বড়ুয়া, আইয়ুব খান, নুর জাহেদ বাবলু, আজম খান, বজল আহমেদ, তাজুল ইসলাম, মো. ইসমাইল, মো. রাশেদ, নুর খান, মো. সেলিম, মো. নুরুন্নবী, মো. রশিদ, আকতার হোসেন, মো. সোহাগ, আনোয়ারুল আবেদীন মুন্না, জুয়েল, রাব্বি, মো. সেলিম, নুরুল আলম, মো. হান্নান প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares