ফটিকছড়ি প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের সরকারি নিবন্ধিত সামাজিক সংগঠন বেড়াজালী “আলো আরো আলো ক্লাব” এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারী) ক্লাব মিলনায়তনে বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট গ্রহণ। এসময় সংগঠনের ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ সদস্য ও উপদেষ্টা পরিষদের প্রত্যক্ষ ভোটে ইঞ্জিনিয়ার আহছানুল করিম মনজু সভাপতি ও আফাজ উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত নেওয়াজ সবুজ নির্বাচিত হয়েছে। এর আগে অর্থ সম্পাদক পদে আব্দুল হাকিম, প্রচার সম্পাদক পদে সাংবাদিক মোঃ ইউসুফ আরফাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সফিউল আলম, আনোয়ারুল আজীম, লোকমান বিন জাবেদ, জি এম ইলিয়াছ, মোঃ সালাউদ্দিন চৌধুরী ছোটন এ নির্বাচন পরিচালনা করেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সামাজিক, ক্রীড়া, শিক্ষা,সাংস্কৃতিক ও জনকল্যাণমুলক কাজের মাধ্যমে এলাকার ঐক্যের প্রতীক হিসেবে ফটিকছড়িজুড়ে বেশ সুনাম কুড়িয়েছে। ইতোমধ্যে ক্লাবটি ২০১৮ সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।
