সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রাণিম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সব্বির রহমান সানির সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান জনাব এইচ,এম,আবু তৈয়ব।বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার (মুক্তা) ও ভাইস-চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (শাহীন)। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী। বক্তব্য রাখেন ফটিকছড়ি ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আবু আহমদ,সহ-সভাপতি এ,এস,এম মিনহাজুল ইসলাম জসিম,সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান কাজি মুহাম্মদ দিদারুল আলম,রোসাংগিরি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়েব আল ছালেহী, সম্প্রসারণ উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন চন্দ্র পাল,উপসহকারি বাবু পরিতোষ চাকমা, এফএআই জনি নাথসহ বিভিন্ন ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মীগণও এলএসপিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, সোনার বাংলা বিনির্মানে ও প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এক হয়ে কাজ করে যেতে হবে।
