বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দেশে নারী ভাষা সৈনিকদের যথাযথ মূল্যায়ন হয়নি: হাসিনা মহিউদ্দিন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৮ অপরাহ্ণ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৮ অপরাহ্ণ
দেশে নারী ভাষা সৈনিকদের যথাযথ মূল্যায়ন হয়নি: হাসিনা মহিউদ্দিন

সাম্পান ডেস্ক :

মহান ভাষা আন্দোলনে নারীর উল্লেখযোগ্য অবদান থাকলেও ভাষা সৈনিকদের তালিকায় নারীর অবদান ইতিহাসের পাতায় সেভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন।

আজ (২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে বইমেলা মঞ্চে নারী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সভ্যতার গােড়াপত্তন ও তার ক্রমবিকাশে নারীর ভূমিকা পুরুষের চেয়ে কম নয়। কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার থেকে বঞ্চিত। ভাষা সংগ্রামে নারীদেরও অগ্রণী ভূমিকা ছিল কিন্তু অজ্ঞাত কারণে সে ভূমিকা আজও অস্বীকৃতই রয়ে গেছে। নারী ভাষা সংগ্রামীদের নাম উচ্চারিতই হয় না বললেই চলে। ভাষা সংগ্রামের ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এখনই আমাদের উদ্যোগী হতে হবে- নতুবা ইতিহাস আমাদের ক্ষমা করবে না। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সকল প্রকার অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে যত ঘটনা ঘটেছে তার পেছনে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও অনস্বীকার্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন।
হাসিনা মহিউদ্দিন আরো বলেন,নারীর ক্ষমতায়ন ও উন্নয়নকে তরান্বিত করার জন্য আসুন আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।তিনি ছেলে মেয়ে ও নিজের জ্ঞান বিকশিত করার জন্য সকলকে বইমেলা থেকে বই কিনে পড়তে ও উপহার দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

চসিক প্যানেল মেয়র আফরোজা কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সোহানা শারমিন তালুকদার। বক্তব্য রাখেন, চসিক সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ, মহিলা আওয়ামীলীগের নেত্রী শারমিন ফারুক সুলতানা,মমতাজ খান,কবি শবনম ফেরদৌসী ও বিশিষ্ট লেখিকা রেহেনা চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares