বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

হঠাৎ গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন,গ্রাহকের ভোগান্তি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:৪৭ পূর্বাহ্ণ
হঠাৎ গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন,গ্রাহকের ভোগান্তি

সাম্পান ডেস্ক:

সারা দেশের ন্যায় চট্টগ্রামেও গ্রামীণফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে এ সমস্যার সৃষ্টি হয়।

এতে সাধারণ গ্রাহকরা ভোগান্তি স্বীকার হচ্ছে।
তারা কল, মেসেজ বা ইন্টারনেট সেবা পেতে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে গ্রামীণফোন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার জানিয়েছেন, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাজীপুরে ক্যাবল কাটা পড়েছে। কাজ চলছে, ঘণ্টাখানেকের মধ্যে নেটওয়ার্ক সচল হবে।

তিনি আরও জানান, রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কাজের জন্য ক্যাবল কাটা পড়েছে। এখানে আমাদের কোনো ত্রুটি নেই।  

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে গ্রামীণফোনকে নেটওয়ার্ক দ্রুত পুনর্বহাল করতে এবং নেটওয়ার্ক বিঘ্ন হওয়ার কারণ জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গ্রাহকরা জিপির পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সাহাব উদ্দিন নামে এক সংবাদকর্মী তার ফেসবুকে লিখেছেন- হঠাৎ করে গ্রামীণফোনের সীমের নেটওয়ার্ক বিচ্ছিন্ন। জরুরি কোনো মেইল করা যাচ্ছে না।

আহনাফ মোহাম্মদ জাওয়াদ নামে আরেক জন লিখেছেন, ফ্রেন্ডলিস্টের চিন্তিত কিছু বন্ধুদের ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিলাম। আপনাদের ফোন চেকআপ করা হচ্ছে।

শারমিন চৌধুরী নামে এক সমাজকর্মী লিখেছেন, আজ একটি প্রোগ্রামে জুম মিটিং ছিলো। নেট সমস্যার কারণে সময় চেইঞ্জ করা হবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে চালু থাকা ১৮ কোটি ৮ লাখ মোবাইল সিমের মধ্যে ৭ কোটি ৯৩ লাখই গ্রামীণফোনের।  

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares