নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বোয়ালখালীর আহলা দরবার শরীফের আধ্যাত্মিক জগতের প্রতিষ্ঠাতা হযরত কাজী আছাদ আলী কেবলা (র.) ওরশ আগামী ১৭ জানুয়ারি। এ উপলক্ষে আহলা দরবার শরীফে শুরু হয়েছে প্রস্তুতি।
আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও আহলা দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন রাসেল জানান, আগামী ১৭ জানুয়ারি আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শারাফাতের প্রতিষ্ঠাতা হযরত কাজী আছাদ আলী কেবলার (র.) ওরশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে খতমে কোরান, খতমে বোখারী, হামদ ও নাতে রাসুল, মিলাদ, যিকিরসহ নানা কর্মসূচি পালন করা হবে।
জানা গেছে, বিখ্যাত দরবেশ হযরত সুলতান আহমেদ বোগদাদী, হযরত শেখ মুহাম্মদ গৌরী ও মামা-ভাগিনা আল আরাবী’র স্মৃতিবিজড়িত ৫০০ বছরের ঐতিহ্যের ধারক আহলা দরবার শরীফ। এই আহলা দরবারের অন্যতম প্রধান ওলী হলেন উপমহাদেশের বিখ্যাত সুফী সাধক হযরত গাউছুল আযম শাহ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী’র দ্বিতীয় প্রধান খলিফা হযরত কাজী আছাদ আলী শাহ ছাহেব কেবলা।
