বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ১২:১৮ অপরাহ্ণ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ১২:১৮ অপরাহ্ণ
সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রণালয়ের পর্যটন-২ অধিশাখার উপ-সচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের মোট জমির পরিমাণ ২৫৯ দশমিক ১০ একর। এই খাস জমিকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

এতে বলা হয়, ‘সরকার এই মর্মে সন্তুষ্ট হয়েছে যে, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনোরূপ কার্যক্রম গ্রহণের কারণে গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় পর্যটন-শিল্পের উন্নয়ন ও বিকাশ ব্যাহত হচ্ছে বা ভবিষ্যতে আরও ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়,‘এ অবস্থায় বাংলাদেশের পর্যটন শিল্প ও সেবা খাতের পরিকল্পনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এবং পর্যটন সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনোরূপ কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০ এর (৪) ধারার ক্ষমতাবলে গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকা পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো’ বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares