বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ি কমিউনিটি ইউকে নতুন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:১৬ অপরাহ্ণ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:১৬ অপরাহ্ণ
ফটিকছড়ি কমিউনিটি ইউকে নতুন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক:
যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়িবাসির সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে (FCUK) এর নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা উপলক্ষে মতবিনিময় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যুক্তরাজ্যের বাংলা পাড়া রেস্টুরেন্টে ফটিকছড়ি কমিউনিটি ইউকের উপদেষ্টা আখতারুল আলম সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন পাঠ দিয়ে শুরু হওয়া সভায় নব নির্বাচিত কমিটিকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান ফটিকছডি কমিউনিটি ইউকের নেতৃবন্দ।

ফটিকছডি কমিউনিটি ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম জাহানের সঞ্চালনায় সভাই বক্তব্য রাখেন উপদেষ্টা আকতারুল আলম, সিনিয়র সহ-সভাপতি এম.আলি রেজা, সংগঠনের সহ-সভাপতি অনুপম সাহা।

এছাড়া আরও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ নাছের , ট্রেজারার মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার জয়নাল আবেদীন, ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল আলম মাসুদ, সদস্য সম্পাদক ইয়াসিন আলতাফ পারভেজ, মিডিয়া সম্পাদক নুরুল আলম, শিক্ষা সম্পাদক সাইদ রাসেল, সহ শিক্ষা সম্পাদক আকবর আলি, সামাজিক বিয়ক সম্পাদক মোহাম্মদ ইসা খান ও আলতাফ হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মো. আনিস চৌধুরী , কায়রুল ইসলাম ,মো. তাহমিদ চৌধুরী ।

ফটিকছডি কমিউনিটি ইউকের সম্নানিত নবনির্বাচিত সভাপতি মো. মাসুদুর রহমান বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসির মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে ফটিকছডি কমিউনিটি ইউকের সূচনা। এর মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফটিকছডি বাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্মে আনতে আমরা চেষ্টা করছি।

নতুন পরিসরে নতুন কমিউনিটিকে নিয়ে আরো বেশি এগিয়ে যাওয়ার পথে সবাইকে সচেষ্ট থাকার ও শপথ গ্রহণ করার মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। উক্ত অনুষ্ঠানে ফটিকছড়ি কমিউনিটি উইকে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ করে স্কলারশিপ, চ্যারিটি সর্বোপরি সর্বোপরি ফটিকছড়ি বাসির উন্নয়নকল্পে সর্বোচ্চ সহযোগিতার ও উদ্যোগ নেওয়ার আহ্বান করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares