বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মোবাইলে এইসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল যেভাবে দেখবেন

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:১০ পূর্বাহ্ণ আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:১৩ পূর্বাহ্ণ
মোবাইলে এইসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল যেভাবে দেখবেন

সাম্পান ডেস্ক

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার সকাল সাড়ে ১১টায় প্রকাশিত হয়েছে।এক্ষেত্রে প্রার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—HSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

এছাড়া,http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে পৃথক ফলাফল শিট ডাউনলোডও করা যাবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares