সাম্পান ডেস্ক
দূর্ঘটনায় আহত দৈনিক মানবজমিনের হাটহাজারী প্রতিনিধি মোহাম্মদ আবু শাহেদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারী) বিকেল পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ এমদাদ উল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আবুল বাশার, ইনকিলাব প্রতিনিধি আসলাম পারভেজ, আমার কাগজ প্রতিনিধি মো. আলমগীর হোসেন, যায়যায়দিন প্রতিনিধি মো. বোরহান উদ্দিন, মানবজমিন প্রতিনিধি মো. আবু শাহেদ, অধিকার পত্রিকার প্রতিনিধি মো. আবুল মনছুর, জনবাণী প্রতিনিধি মো. আবু নোমান, তৃতীয়মাত্রা প্রতিনিধি এসএম ওসমান গনি উপস্থিত ছিলেন।
এই বিষয়ে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. আসলাম পারভেজ বলেন, কিছুদিন আগে দুর্ঘটনায় কবলিত হয়ে আহত হয়েছেন হাটহাজারীর অন্যতম সংবাদকর্মী, সাংবাদিক ঐক্য পরিষদের অর্থ সম্পাদক, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আবু শাহেদ। তাঁর সুস্থতা কামনায় ও সংগঠনের উপদেষ্টা, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এমএ বাশারের মমাতাময়ী মায়ের মৃত্যুতে মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
