বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চন্দনাইশে ভুয়া জম্ম নিবন্ধন ও এনআইডি প্রস্তুত চক্রের ৩ সদস্য আটক

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৪৩ অপরাহ্ণ আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৪৫ অপরাহ্ণ
চন্দনাইশে ভুয়া জম্ম নিবন্ধন ও এনআইডি প্রস্তুত চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট তৈরির অপচেষ্টাকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।  এসময় তাদের কাছ থেকে ৩ টি মোবাইল সেট ও মোবাইল সেটে রাখা ভুয়া জম্ম নিবন্ধনের দুইটি পিডিএফ কপি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার কায়কখালীর ফয়েজ আহমেদের ছেলে মোহাম্মদ   আরিফ, ঈদগাঁও এর নবী হোসেনের পুত্র মোঃ জসিম উদ্দিন ও কুমিল্লা জেলার চান্দিনা থানার গল্লাই এলাকার মৃত আবু তাহেরের পুত্র মোহাম্মদ তারেক। 

প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বলেন,মোবাইল ফোনের মাধ্যমে চক্রটি এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। চক্রটি দোহাজারী পৌরসভার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন জন্ম নিবন্ধন সার্ভার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করতেন। পরবর্তীতে তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট তৈরি করে দিতেন। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares